গত ২৪ ঘন্টায়  হাম উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু

Jul 20, 2026 - 17:43
 0  8
গত ২৪ ঘন্টায়  হাম উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এ সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৯ শিশুর শরীরে হাম ও উপসর্গ দেখা গেছে।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৬৯৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। 

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময়ে আরও ৯২২ শিশুর রোগটির উপসর্গ দেখা গেছে।    

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৫৭০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এ সময়ে মোট ১৪ হাজার ৫৭৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৭ হাজার ৫৩২ শিশু ছাড়পত্র পেয়েছেন।   

হাম বা হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তথ্যসূত্র :

স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।